ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৮:৪৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • / 243
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ‘ক ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

এ বছর ক-ইউনিটে ১ হাজার ৭শ’ ৬৫টি আসনের জন্য মোট ৮৯ হাজার ৫শ’ ৬জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭