ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

তালেবান কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞায় বিভক্ত জাতিসঙ্ঘ

  • আপডেট সময় : ০৭:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের তালেবান কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেয়া হবে কিনা- এই বিষয়টি নিয়ে সোমবার বিভক্ত হয়ে পড়েছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ।

কূটনৈতিক সূত্র এই খবর জানিয়েছে।

২০১১ সালের নিরাপত্তা পরিষদের একটি রেজুলিউশনে ১৩৫ তালেবান নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর মধ্যে ছিল সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা।

এদের মধ্যে ১৩ জনকে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের অব্যাহতিপত্র নিয়মিত ব্যবধানে নবায়ন করা হয়, যাতে তারা বিদেশে অন্যান্য দেশের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে পারে।

কিন্তু আয়ারল্যান্ড আরো এক মাসের জন্য নিয়মিত নবায়নে আপত্তি জানানোর পর অব্যাহতের ছাড়টি গত শুক্রবার শেষ হয়ে গেছে।

গত জুন মাসে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত আফগানিস্তানের দায়িত্বে থাকা নিষেধাজ্ঞা কমিটি ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের দুই তালেবান মন্ত্রীকে অব্যাহতির তালিকা থেকে সরিয়ে দিয়েছে। নারী ও মেয়েদের অধিকার হরণ করায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, বেশ কয়েকটি পশ্চিমা দেশ তালিকাটি আরো ছোট করতে চাচ্ছে।

এর কারণ হিসেবে তারা মানবাধিকার সমুন্নত রাখতে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতিকে সম্মান করতে তালেবানের ব্যর্থতার কথা তুলে ধরেছে। এক বছর আগে ক্ষমতায় ফিরে আসার সময় তারা এই প্রতিশ্রুতি করেছিল।

তবে চীন এবং রাশিয়া চায় অব্যাহতিপত্রটি নিয়মিত ব্যবধানে নবায়ন করা হোক।

ভিন্ন মতের কারণে বিষয়টি নিয়ে আলোচনা চলবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তালেবান কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞায় বিভক্ত জাতিসঙ্ঘ

আপডেট সময় : ০৭:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২