ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

তুরস্কে বোমা হামলা : পরিকল্পনাকারী হিসেবে সিরিয়ান নারী গ্রেফতার

  • আপডেট সময় : ০৮:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কের পুলিশ বলছে, তারা ইস্তাম্বুলে বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে একজন সিরিয়ান নারীকে গ্রেফতার করেছে। তারা বলছে, ওই নারী কুর্দিস উগ্রবাদীদের হয়ে কাজ করছিল।

ইস্তাম্বুলের কেন্দ্রস্থলের ওই বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অনেকে।

পুলিশকে উদ্ধৃত করে বেসরকারি টেলিভিশন এনটিভি জানিয়েছে, ওই নারী ‘সিরিয়ান নাগরিক’। আঙ্কারার সন্ত্রাসী তালিকাভুক্ত কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) নির্দেশে তিনি এ হামলার পরিকল্পনা করেছেন।

এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলের ব্যস্ততম কেনাকাটার এলাকায় রোববার বিকেলে এ হামলার জন্য পিকেকে দায়ী করেছিলেন।

এ ঘটনায় পুলিশ ৪৬ জন সন্দেহভাজনকে আটক করেছে। এর মধ্যে ওই পরিকল্পনাকারী ব্যক্তি রয়েছেন বলে জানানো হয়েছে।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু বলেছেন, ‘যে ব্যক্তি ওই পরিকল্পনা করেছেন তাকে গ্রেফতার করা হয়েছে।’

তুরস্কের কর্তৃপক্ষ বিশ্বাস করে, যে ব্যক্তি বোমা বহন করেছেন তার কুর্দিস উগ্রবাদীদের সাথে যোগসূত্র ছিল। একজন তুর্কি কর্মকর্তা পৃথক এক প্রতিবেদনে জানিয়েছেন, দুই গ্রুপটির সাথে মধ্যপ্রাচ্যের আলোচিত উগ্রবাদী গোষ্ঠী আইএসআইয়ের কোনো যোগসূত্র নেই।

সূত্র : আরব নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কে বোমা হামলা : পরিকল্পনাকারী হিসেবে সিরিয়ান নারী গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২