ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

থাইল্যান্ডে সাবেক পুলিশ কর্মকর্তার গুলিতে শিশুসহ নিহত ৩৪

  • আপডেট সময় : ০৭:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

থাইল্যান্ডের পূর্বাঞ্চলে একটি নার্সারির শিশুদের ডে-কেয়ার সেন্টারে সাবেক পুলিশ কর্মকর্তার গুলিতে শিশুসহ ৩৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার নঙ বোয়া লাম্ফু শহরে এই ঘটনা ঘটে। রয়টার্স এ খবর জানিয়েছে।

এদিকে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, হামলাকারীকে আটক করা যায়নি। এখনো পলাতক। তার খোঁজে অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানায়, হামলাকারীর গুলি ও ছুরিকাঘাতে শিশু এবং প্রাপ্তবয়স্করা নিহত হয়। তবে হামলাকারী কেন এই ঘটনা ঘটালেন তা স্পষ্ট নয়। তবে সম্প্রতি তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, হামলাকারী সর্বশেষ একটি সাদা পিক-আপ ট্রাক চালাতে দেখা গেছে।

উল্লেখ্য, থাইল্যান্ডে গোলাগুলির ঘটনা বিরল। সর্বশেষ ২০২০ সালে নাখন রাতচাসিমা শহরে একজন সেনা সদস্যের গুলিতে ২১ জন নিহত হয়েছিল। আহত হয়েছিল আরো অনেকে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

থাইল্যান্ডে সাবেক পুলিশ কর্মকর্তার গুলিতে শিশুসহ নিহত ৩৪

আপডেট সময় : ০৭:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২