ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী ১৫ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

দক্ষিণ কোরিয়ায় জন্ম হার সর্বকালের সর্বনিম্নে

  • আপডেট সময় : ০২:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দক্ষিণ কোরিয়ায় জন্ম হার সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে।
দেশটির সরকার বুধবার এই কথা বলেছে।
জন্মহার বাড়ানোর নানা উদ্যোগ সত্ত্বেও দেশটিতে জন্ম হার রেকর্ড পরিমাণ কমে গেছে।
বিশে^র অন্যতম দীর্ঘ আয়ুর দেশ দক্ষিণ কোরিয়ায় জন্মহার সবচেয়ে কম। এই দ’ুয়ের সংমিশ্রণে দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যাগত এই চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সরকারি পরিসংখ্যানের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, দেশটির প্রজণন হার ২০২৩ সালে ০.৭২ শতাংশে নেমে এসেছে। যা আগের বছরের তুলনায় প্রায় আট শতাংশ কম। যদিও বর্তমানের পাঁচ কোটি ১০ লাখ জনসংখ্যা বজায় রাখতে ২.১ শতাংশ শিশু জন্মের প্রয়োজন।
বর্তমানের এই প্রজণন হার অব্যাহত থাকলে দক্ষিণ কোরিয়ায় ২১০০ সাল নাগাদ জনসংখ্যা দাঁড়াবে দুই কোটি ৬৮ লাখে।
দক্ষিণ কোরিয়ায় ২০২৩ সালে দুই লাখ ৩০ হাজার নতুন শিশু জন্ম নিয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ১৯ হাজার ২শ’ কম।
দক্ষিণ কোরীয় সরকার শিশু জন্মদানে উৎসাহিত করতে হাজার হাজার বিলিয়ন ডলার খরচ করছে।
তবুও ২০২৩ সালে জন্ম নেয়া শিশুর হার ১৯৭০ সালের পর সবচেয়ে কম।
এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, সন্তান না নেয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সন্তান লালন পালনের উচ্চ খরচ, সম্পত্তির মূল্য বৃদ্ধিসহ ব্যাপক প্রতিযোগিতামূলক একটি সমাজে একটি ভালো বেতনের চাকরির অনিশ্চিয়তা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দক্ষিণ কোরিয়ায় জন্ম হার সর্বকালের সর্বনিম্নে

আপডেট সময় : ০২:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪