ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দারুণ সম্ভাবনা জাগিয়েও ফিরে গেলেন শান্ত

  • আপডেট সময় : ০৫:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দ্বি-শতক সম্ভব ছিল, সুযোগও ছিল বেশ। অনেক অর্জনও হাতছানি দিয়ে ডাকছিল, চাইলেই নতুন কোনো রেকর্ড গড়া যেতো। তবে তা আর হলো কই! দুর্দান্ত খেলতে থাকা শান্ত বাঁধা পড়লেন দেড় শ’ ছোঁয়ার আগেই, ১৪৬ রানে। আমির হামজাকে তুলে মারতে গিয়ে জামালের হাতে ধরা পড়লেন তিনি।

বুধবার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে এর আগ পর্যন্ত সবকিছু ঠিক-ঠাকই ছিল। যখন যেদিকে যেভাবে চাচ্ছিলেন, সেভাবেই খেলছিলেন স্বাচ্ছন্দ্যে। পুরো মাঠটাই যেন ছিল তার নিয়ন্ত্রণে। শুরু থেকেই শান্তর ব্যাট ছিল ক্ষুরধার, ছিল আগ্রাসী মেজাজ। ৫৮ বলে অর্ধশতক আর শতক ১১৮ বলে। বোঝাই যাচ্ছে শান্ত কতটা সাবলীলভাবে খেলছিলেন আজ।

৫৮ ওভার শেষে দলীয় ২৭১ রানে যখন থামলেন শান্ত, ততক্ষণে ম্যাচের আধিপত্য পেয়ে গেছে বাংলাদেশ। যখন নেমেছিলেন, দলের স্কোরবোর্ডে তখন মোটে ৬ রান। সেখান থেকে মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে দুই শতাধিক রানের জুটি গড়েন। দলীয় ২১৮ রানে ৭৬ রান করে জয় আউট হলে ভাঙে এই জুটি।

এরপর মুমিনুলকে সাথে নিয়ে আরো ৩৮ রান যোগ করেন শান্ত। দলীয় ২৫৬ রানের মাথায় ফেরেন মুমিনুল, তার ব্যাটে আসে ১৫ রান। অতঃপর মুশফিককে সাথে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা করছিলেন শান্ত। তবে ১৫ রান যোগ করতেই থামতে হয়েছে তাকে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দলীয় সংগ্রহ ৪ উইকেটে ২৮৫ রান। মুশফিক ৩৪ বলে ১৪ ও অধিনায়ক লিটন অপরাজিত আছেন ৮ রানে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দারুণ সম্ভাবনা জাগিয়েও ফিরে গেলেন শান্ত

আপডেট সময় : ০৫:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩