ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে টেকসই অর্থনীতির রূপকল্পে বুয়েটে উৎসব জাপান সফরে চার সমঝোতা স্মারকসহ একাধিক চুক্তিতে সই বাংলাদেশের পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন কৃষি কর্মকর্তা

দিবালার জোড়া গোলে রোমার সহজ জয়

  • আপডেট সময় : ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাওলো দিবালার জোড়া গোলে সিরি-এ লিগে কালিয়ারিকে ৪-০ ব্যবধানে পরাজিত করেছে রোমা। কোচ ড্যানিয়েল ডি রোসির অধীনে এটি লিগে রোমার টানা তৃতীয় জয়।
গত মাসে কোচের পদ থেকে অভিজ্ঞ হোসে মরিনহোকে ছাঁটাই করে রোমা। এই জয়ে শীর্ষ চারের অবস্থানে পৌঁছাতে আটালান্টার থেকে আর মাত্র এক পয়েন্ট দুরে রয়েছে পঞ্চম স্থানে থাকা রোমা। এর আগে সিরি-বি লিগে এসপিএএল’র কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ডি রোসি। গত দুই লিগ ম্যাচে ধুকতে থাকা ভেরোনা ও তলানির দল সালেরনিতানাকে ২-১ গোলে পরাজিত করেছে রোমা। কিন্তু কালিয়ারির বিপক্ষে পুরো দলের পারফরমেন্স ছিল চোখে পড়ার মত।
স্তাদিও অলিম্পিকোতে দুই মিনিটে লোরেঞ্জো পেলেগ্রিনির গোলে এগিয়ে যায় রোমা। প্রথমার্ধের মাঝামাঝিতে পেলেগ্রিনির এ্যাসিস্টে ব্যবধান দ্বিগুন করেন দিবালা। রোমার তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুর একটি গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। বিরতির ঠিক আগে কালিয়ারি একটি পেনাল্টি উপহার পেলেও ভিএআর রিভিউ তা বাতিল করে দেয়।
৫১ মিনিটে হ্যান্ডবল থেকে প্রাপ্ত পেনাল্টিতে দ্বিতীয় গোল করেন দিবালা। এর মাধ্যমে মৌসুমে অষ্টম গোল পূরণ করেন আর্জেন্টাইন এই এ্যাটাকিং মিডফিল্ডার। টিনএজার ডিন হুইসেন ৫৯ মিনিটে ব্যবধান ৪-০’তে নিয়ে যান। ম্যাচের শেষ ভাগে লুকাকুর আরো একটি প্রচেষ্টা বাতিল করে দেয় ভিএআর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিবালার জোড়া গোলে রোমার সহজ জয়

আপডেট সময় : ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪