ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

দিল্লিতে বিমানের ইঞ্জিনে আগুনের ফুলকি, জরুরি অবতরণ

  • আপডেট সময় : ১২:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দিল্লি বিমানবন্দরে ইঞ্জিনে আগুনের ফুলকি দেখা দেয়ায় জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইট।

শুক্রবার রাতে দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমানটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ ঘটনায় যাত্রীদের ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, উড্ডয়নের সময় এয়ারবাস এ-৩২০ প্লেনটিতে ১৮৪ জন আরোহী ছিলেন। প্লেনের সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন।

বিমানের যাত্রী প্রিয়ঙ্কা কুমার নামের এক তরুণী এনডিটিভিকে জানিয়েছেন, পাঁচ-সাত মিনিটের মধ্যে ওই ফ্লাইটির ওড়ার কথা ছিল। প্লেনের জানালা দিয়ে তিনি দেখেন, আগুনের ফুলকি ছড়াচ্ছে। দ্রুত তা বাড়তে থাকে। এর কয়েক মুহূর্তের মধ্যে প্লেনটি থামিয়ে দেয়া হয়। পাইলট তাদের জানান, ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে।

প্রিয়াঙ্কা বলেন, আমরা তখনও বিমানে বসেছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। দমকলের কর্মীরাও আসেন। পার্কিং বে’তে নেয়া হয় বিমানটিকে। প্রাথমিকভাবে আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তবে বিমানের ক্রুরা আমাদের আশ্বস্ত করেন। আমাদের পানি দেন। আমাদের মধ্যে অনেক প্রবীণ ও শিশু ছিলেন। সবাই নিরাপদ আছেন।

আরো সংবাদ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিল্লিতে বিমানের ইঞ্জিনে আগুনের ফুলকি, জরুরি অবতরণ

আপডেট সময় : ১২:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২