ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

দুর্নীতি মামলার ৩০ লাখ ডলার জামিনের অর্থ জমা দিলেন জেলেনস্কির সাবেক সহকারী

  • আপডেট সময় : ০৫:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক সহকারী আন্দ্রিয় ইয়ারমাক জামিনের অর্থ জমা দিয়েছেন।

সোমবার আদালতের এক মুখপাত্র এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

দুর্নীতি ও অর্থ পাচারের একটি বড় মামলায় আলোচিত দেশটির এই প্রভাবশালী ব্যক্তি।

গত নভেম্বরে প্রেসিডেন্টের এই সহকারী পদত্যাগ করেন। সে সময় তার বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলারের দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।

আন্দ্রিয় ইয়ারমাক রাশিয়ার আগ্রাসনের বেশিরভাগ সময় জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে কিয়েভের দুর্নীতিবিরোধী একটি আদালত ইয়ারমাককে ৬০ দিনের জন্য বিচারপূর্ব আটকাদেশ দেন। একই সঙ্গে ১৪ কোটি হৃভনিয়া বা প্রায় ৩২ লাখ ডলার জামিন নির্ধারণ করা হয়।

গত সপ্তাহে ইয়ারমাক বলেন, ‘আমার কাছে এত টাকা নেই।’

তিনি আরও বলেন, ‘আমার যথেষ্ট পরিচিত ও বন্ধু রয়েছে বলে মনে করি। আশা করছি তারা আমাকে সহায়তা করতে পারবেন।’

আদালতের প্রেস সার্ভিস সোমবার এএফপিকে জানিয়েছে, পুরো জামিনের অর্থ পরিশোধ করা হয়েছে। দিনের শেষেই ইয়ারমাক মুক্তি পাবেন।

অভিযোগে বলা হয়েছে, কিয়েভের বাইরে একটি অভিজাত আবাসন প্রকল্প নির্মাণের মাধ্যমে ইয়ারমাক বড় পরিসরে অর্থপাচার করেছেন।

পদত্যাগের আগে ইয়ারমাককে ইউক্রেনের দ্বিতীয় সর্বাধিক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হতো।

তিনি জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন রাজধানীতে গুরুত্বপূর্ণ সফরেও অংশ নেন।

যুদ্ধ চলাকালে ইউক্রেনে একাধিক আলোচিত দুর্নীতিকাণ্ড সামনে এসেছে।

ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থায় যোগদানের লক্ষ্যে দুর্নীতি দমন ও সংস্কার কার্যক্রম জোরদারের চাপের মুখেও রয়েছে সরকার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্নীতি মামলার ৩০ লাখ ডলার জামিনের অর্থ জমা দিলেন জেলেনস্কির সাবেক সহকারী

আপডেট সময় : ০৫:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬