ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

দেশে করোনায় এক দিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮০

  • আপডেট সময় : ০৬:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • / 299
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ১ হাজার ২৮০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

ফলে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩৮ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জনে পৌঁছেছে।

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১০২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে করোনায় এক দিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮০

আপডেট সময় : ০৬:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২