ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

দেশে ফিরলো মহিলা ক্রিকেট দল; ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি

  • আপডেট সময় : ০৫:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: ঢাকায় ফিরলো টি-২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বিকেলে ৬টা ৫০ মিনিটে মালয়েশিয়া থেকে ইউএস বাংলা ফ্লাইটযোগে ঢাকায় পা রাখে সালমা-রুমানারা।

এদিকে, এশিয়া কাপ জয়ী দলকে ২ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ঢাকায় আসার পর রাজধানীর একটি হোটেলে মহিলা দলকে সংবর্ধনা দেয় বিসিবি। সংবর্ধনা অনুষ্ঠানে মহিলা দলকে পুরস্কারের ঘোষণা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ও বিসিবি’র অন্যান্য কর্মকর্তারা।

গতকাল, ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সপ্তম টি-২০ এশিয়া কাপের শিরোপা জিতে নেয় বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ৩ উইকেটে হারায় শক্তিশালী ভারতকে।

এই প্রথমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতলো সালমা-রুমানারা। ফলে মহিলাদের এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ফিরলো মহিলা ক্রিকেট দল; ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি

আপডেট সময় : ০৫:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮