ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

দ্রুত তলিয়ে যাচ্ছে এশিয়ার শহরগুলো : গবেষণা

  • আপডেট সময় : ১১:১৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে থাকা উপকূলবর্তী শহরগুলো বিশ্বের অন্য যেকোনো জায়গার চাইতে দ্রুতগতিতে তলিয়ে যাচ্ছে। এর ফলে কোটি কোটি মানুষ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বর্ধিত ঝুঁকিতে পড়ছেন। এক নতুন গবেষণায় এসব কথা বলা হয়েছে।

দ্রুত নগরায়নের ফলে এসব শহর তাদের ক্রমবর্ধমান সংখ্যক বাসিন্দাদের সেবা দিতে ব্যাপকভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছে বলে, সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়। গবেষণাটি নেচার সাসটেইনেবিলিটি নামক জার্নালটিতে গত সপ্তাহে প্রকাশিত হয়েছে।

গবেষণাটিতে বলা হয়, এর ফলে যে শহরগুলোর স্থানীয় ভূমি দ্রুতগতিতে তলিয়ে যাচ্ছে, তারা জলবায়ু-তাড়িত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বর্তমান ঝুঁকির অতিরিক্ত হিসেবে উপকূলীয় বিপদগুলোর আরো বেশি ঝুঁকিতে রয়েছে।

ভিয়েতনামের সবচেয়ে জনবহুল শহর ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র, হো চি মিন শহর গড়ে প্রতিবছর ১৬.২ মিলিমিটার (০.৬ ইঞ্চি) করে তলিয়ে যাচ্ছে। এই গবেষণায় বিশ্বজুড়ে ৪৮টি উপকূলীয় শহর নিয়ে, স্যাটেলাইট উপাত্তের মাধ্যমে করা সমীক্ষার তালিকায় সবচেয়ে উপরে রয়েছে এই শহরটি।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী চট্টগ্রাম তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলের আহমেদাবাদ শহর, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুন- এর সবগুলোই সর্বোচ্চ বছরগুলোতে ২০ মিলিমিটারেরও বেশি তলিয়ে যাচ্ছে।

তলিয়ে যেতে থাকা শহরগুলো জলবায়ু পরিবর্তনের সরাসরি কোনো ফল নয়। কিন্তু, গবেষকরা বলছেন, তাদের গবেষণাটি এ বিষয়ে আরো ভালো ধারণা দিবে যে কিভাবে এই বিষয়টি ‘জলবায়ু-তাড়িত সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধির প্রভাবকে চক্রবৃদ্ধাকারে বাড়িয়ে তুলবে।’

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা উপকূলীয় শহরগুলোতে ২০৫০ সাল নাগাদ ১০০ কোটিরও বেশি মানুষ বসবাস করবে বলে জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) জানিয়েছে।

আইপিসিসি বলছে, গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ দ্রুতগতিতে হ্রাস করা হলেও, এই শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৬০ মিলিমিটার (২৪ ইঞ্চি) পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্রুত তলিয়ে যাচ্ছে এশিয়ার শহরগুলো : গবেষণা

আপডেট সময় : ১১:১৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২