ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

দ. কোরিয়া সফরকালে ডিএমজেড পরিদর্শন করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ১০:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এ সপ্তাহের শেষের দিকে দক্ষিণ কোরিয়া সফরকালে কঠোর নিরাপত্তা বেষ্টিত ডিমিলিটারাইজড জোন পরিদর্শন করবেন। মঙ্গলবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, হ্যারিস বৃহস্পতিবার ডিএমজেড পরিদর্শনে যাবেন। বন্দুক হামলায় নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণে তিনি বর্তমানে টোকিওতে রয়েছেন।
সোমবার পিয়ংইয়ং সতর্ক করে দিয়ে বলেছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এ উপদ্বীপ উপকূলের কাছে বিগত পাঁচ বছরের মধ্যে এই প্রথম তাদের যৌথ নৌ মহড়া শুরু করে মিত্র এ দুই দেশ যুদ্ধ বাঁধানোর ঝুঁকি নিয়েছে।
ওই মার্কিন কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার দেওয়া যেকোন হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার পাশে দাঁড়ানোর যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ক্ষেত্রে হ্যারিসের ডিএমজেড পরিদর্শন গুরুত্ব বহন করবে।
হ্যারিস সোমবার জাপানে পৌঁছান এবং মঙ্গলবার আবের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রাক্কালে তিনি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাত করেন। এ অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েকশ’ বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওল মঙ্গলবার টোকিওতে হ্যারিসের সঙ্গে সাক্ষাত করে বলেন, ডিএমজেড পরিদর্শন হবে ‘কোরীয় উপদ্বীপে নিরাপত্তা ও স্থিতিশীলতার ব্যাপারে আপনার জোরালো প্রতিশ্রুতির একেবারে প্রতীকী বহি:প্রকাশ।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ. কোরিয়া সফরকালে ডিএমজেড পরিদর্শন করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আপডেট সময় : ১০:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২