ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ধর্ষণের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা তনু গ্রেফতার

  • আপডেট সময় : ০৩:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭
  • / 333
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর রূপনগরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা তানভীর তনুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে রূপনগর আবাসিক এলাকার ৯ নং রোডের ওয়ালটন ভবনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সকালে রূপনগর থানায় তনুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই তরুণী।

রূপনগর থানার ওসি শহিদুল আলম বলেন, ২৫ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তানভীর তনুর। এরপর সে তাকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেয়।

গত ৬ মে সাক্ষাতের কথা বলে তাকে বাসায় ডেকে আনে। সেখানে তনু ওই তরুণীকে ধর্ষণ করে। ওই তরুণী মামলার এজাহারে তা উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধর্ষণের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা তনু গ্রেফতার

আপডেট সময় : ০৩:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭