ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুলান’, সতর্কতা জারি চীনের

  • আপডেট সময় : ০৩:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘূর্ণিঝড় ‘মুলান’ ক্রমেই অগ্রসর হওয়ায় চীন বুধবার হলুদ সতর্কবার্তা জারি করেছে। চলতি বছরে সৃষ্ট এটি সপ্তম ঘূর্ণিঝড়। আজ দিনের মধ্যে দেশটির হুনান ও গুয়াংদং প্রদেশের উপকূলীয় এলাকায় ঝড়টি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর সিনহুয়া’র।

জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় মুলানের অবস্থান গুয়াংদং প্রদেশের ঝানজিয়াং নগরীর প্রায় ২২০ কিলোমিটর দূরে লক্ষ্য করা যায়। এ সময় প্রতি সেকেন্ডে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতি ছিল ২৩ মিটার।

আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, মুলান প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। এর প্রভাবে গুয়াংদং, গুয়াংঝি ও হাইনানে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া কেন্দ্র বিভিন্ন জাহাজ ও নৌযানকে বন্দরে থাকার পরামর্শ দিয়েছে। এদিকে ব্যাপক বন্যা এবং ভূতাত্ত্বিক দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট এলাকায় পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেয়া হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুলান’, সতর্কতা জারি চীনের

আপডেট সময় : ০৩:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২