ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে ২৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে পাটের আবাদ

  • আপডেট সময় : ০১:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / 314
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি মৌসুমে জেলার ৩ উপজেলায় মোট ২৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।আবাদকৃত জমি থেকে ৩লাখ বেল পাট উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে এ তথ্য জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে কর্মরত উপ- সহকারী কৃষি কর্মকর্তা নীপু মজুমদার ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার লোহাগড়া উপজেলায় সবচেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। এ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১২ হাজার ১৬৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এছাড়া সদর উপজেলায় ৬ হাজার ৮৬৫ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৪ হাজার ৪৪০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আবাদকৃত পাটের মধ্যে রয়েছে- দেশী,তোষা-৮ ও জিআরও-৫২৪ জাতের পাট।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আশেক পারভেজ বলেন, এ জেলা পাট চাষের জন্য উর্বর ক্ষেত্র।অন্যান্য বছরের ন্যায় এবারও পাটের আবাদ ভালো হয়েছে।সোনালী আঁশ খ্যাত পাটের চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।পাট ছাড়াও পাটের কাঠি বিক্রি করে লাভবান হয়ে থাকেন চাষীরা। পাট কেটে পচানো শেষে ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে ২৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে পাটের আবাদ

আপডেট সময় : ০১:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪