ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

নিজকে যথেষ্ট ভাল মনে না হলে নিজেই চলে যাবেন রোহিত

  • আপডেট সময় : ১০:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দলের হয়ে সেরাটা দিতে না পারলে নিজ থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিবেন বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সদ্য ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জয়ের পর অবসর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোহিত জানান, নিজের সেরাটা দিতে না পারলেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেদবো।
২০১৯ সাল থেকে টেস্টে ভারতের শীর্ষস্থানীয় ব্যাটারদের একজন রোহিত। এসময় ৯টি সেঞ্চুরি করেছেন তিনি। এরমধ্যে এবারের ইংল্যান্ড সিরিজে ২টি সেঞ্চুরি হাঁকান রোহিত। ৯ ইনিংসে ভারতের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৪শ রান করেন তিনি। তবে যেদিন দেখবেন দলের জন্য ব্যাট হাতে অবদান রাখতে পারছেন না, সেদিনই ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে রোহিতের।
রোহিত বলেন, ‘একদিন যখন বুঝতে পারবো আমি আমার ভালো ফর্মে নেই, আমি আমার সেরাটা দিতে পারবো না, আমি তখনই অবসর নিয়ে নেবো। কিন্তু গত কয়েক বছরে আমি আমার জীবনের সেরা ক্রিকেট খেলছি।’
ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করে ভারত। এরপর টানা চার টেস্ট জিতে সিরিজ জিতে নেয় টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে ভারত। সেই সাথে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়েও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রোহিতের দল। ফলে ক্রিকেটে তিন ফরম্যাটেই এখন শীর্ষে ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব পুরো দলকে দিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘আপনি যখন এই ধরনের একটি টেস্ট সিরিজ জিতবেন, তখন মনে হয় আপনার সবকিছুই ঠিকঠাক কাজ করছে। এই সিরিজে ছেলেদের খেলায় হয়তো অভিজ্ঞতার অভাব ছিলো, কিন্তু তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং আমি এখানে থেকেই দেখেছি ছেলেরা চাপের মধ্যে ভালো পারফরমেন্স করেছে। এই জয়ের কৃতিত্ব পুরো দলকে দিতে হবে।’
ভারতের সিরিজ জয়ের পেছনে বোলারদের অবদানকে বড় করে দেখছেন রোহিত। সিরিজের সর্বোচ্চ উইকেট নেন স্পিনার রবীচন্দ্রন অশি^ন। এছাড়া জসপ্রিত বুমরাহ-কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা ১৯টি করে উইকেট নেন। বোলারদের প্রশংসা করতে গিয়ে রোহিত বলেন, ‘ একটি সিরিজ জয়ের পর আমরা রান বা সেঞ্চুরির কথা বলি। কিন্তু একটা টেস্ট ম্যাচ জয়ের জন্য ২০ উইকেট শিকার করা গুরুত্বপূর্ণ। বোলারদের দায়িত্বপূর্ন ভূমিকা দেখে ভালো লেগেছে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিজকে যথেষ্ট ভাল মনে না হলে নিজেই চলে যাবেন রোহিত

আপডেট সময় : ১০:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪