ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীতিমালা সংশোধন: প্রতি ভোটকক্ষে বাড়ছে একশ’ করে ভোটার

  • আপডেট সময় : ১১:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫-এ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে প্রতিটি ভোটকক্ষে ভোটারের সংখ্যা ১০০ জন করে বৃদ্ধি পাবে।

নতুন নীতিমালায় পুরুষ ভোটকক্ষে ৫০০ ভোটারের স্থলে ৬০০ জন এবং মহিলা ভোটকক্ষে ৪০০ জনের স্থলে ৫০০ ভোটারের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে।

আজ সোমবার ইসি সচিবালয়ের উপসচিব মো. মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘৩০০০ (তিন হাজার) ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র এবং সাধারণভাবে ৬০০ (ছয়শত) জন পুরুষ ভোটারের জন্য ও ৫০০ (পাঁচশত) জন মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করতে হবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীতিমালা সংশোধন: প্রতি ভোটকক্ষে বাড়ছে একশ’ করে ভোটার

আপডেট সময় : ১১:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫