ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে ‘রাজপথে লড়াই’য়ের ডাক দিলেন ইহুদ বারাক

  • আপডেট সময় : ০৬:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জনগণকে ‘রাজপথের লড়াই’য়ের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক।

বুধবার ইদিয়োথ আহরোনোথে প্রকাশিত নিবন্ধে তিনি জোর দিয়ে বলেছেন, ‘এটি একটি নির্বাচিত সরকার। এটি বৈধ। তবে এর কার্যপ্রণালী ও পরিকল্পনা অভ্যুত্থানকে উসকানি দেয়। ফলে একে অবৈধ করে তোলে।’

তিনি বলেন, ‘অতএব দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা এবং সুরক্ষার পাশাপাশি স্বাধীনতার ঘোষণার মূল্যবোধের স্বার্থে, সাম্যের স্বার্থে, ভ্রাতৃত্ব, মর্যাদা, অধিকার এবং স্বাধীনতার স্বার্থে রাজপথের লড়াইয়ে যোগ দেয়া প্রতিটি নাগরিকের কর্তব্য। ‘

শুধুমাত্র হিব্রু ভাষায় প্রকাশিত নিবন্ধটিতে আরো বলা হয়েছে, ‘রাস্তা, চত্ত্বর, কর্মক্ষেত্র এবং উচ্চ শিক্ষার স্থানগুলোতে বিক্ষোভের মাধ্যমে সংগ্রামের অবসান হবে। কারণ লাখ লাখ মানুষ রাজপথে নামতে চলেছে। এই দুষ্ট সরকারের পতন হবে।’

পরদিন একই সংবাদপত্রে প্রকাশিত আরেকটি নিবন্ধে বারাক হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘আমি শেষ থেকে আবার শুরু করব। লড়াই শুরু হয়েছে। এটি বাস্তব সতর্কবাণী।’

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে ‘রাজপথে লড়াই’য়ের ডাক দিলেন ইহুদ বারাক

আপডেট সময় : ০৬:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩