ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

নেপালের কারনালি প্রদেশে বন্যা-ভূমিধসে নিহত ৩৩, নিখোঁজ ২২

  • আপডেট সময় : ০৮:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কারনালি প্রদেশের সুরখেত এলাকায় বন্যা-ভূমিধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরো ২২ জন।

বুধবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কয়েক শত বাড়ি ধ্বংস হয়েছে। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিখোঁজ আছেন।

পার্বত্য অঞ্চল হওয়ায় উদ্ধারকারীরা ঘটনাস্থলে ঠিকমতো পৌঁছাতে পারছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নেপালি সংবাদমাধ্যম অন্নপূর্ণা পোস্টকে পুলিশের এক মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হচ্ছে। ঘটনাস্থল সুরখেত থেকে হেলিকপ্টারে উদ্ধারকাজ চালানোর ব্যবস্থা করা হচ্ছে।

প্রতিবেদন অনুসারে, কালিকট জেলা থেকে নিখোঁজের সংবাদ বেশি আসছে। প্রবল বৃষ্টির পূর্বাভাষ পাওয়ার পর কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

নেপালের জরুরি সেবা বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, কারনালি প্রদেশে কারনালি নদীর পানি স্বাভাবিক সময়ের চেয়ে ৩৯ ফুট বেড়ে যাওয়ায় কয়েকটি সেতু ভেসে গেছে।

জাতিসঙ্ঘের মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে, নেপালের পশ্চিমাঞ্চলে দুর্গতদের মধ্যে খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে।

নেপালের ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বর্ষায় নেপালে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বিপর্যয়ে অন্তত ১১০ জন নিহত হয়েছে।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেপালের কারনালি প্রদেশে বন্যা-ভূমিধসে নিহত ৩৩, নিখোঁজ ২২

আপডেট সময় : ০৮:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২