ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ

নেপালে ভূমিকম্প, কাঁপল দিল্লি

  • আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আবারো কেঁপে উঠল ভারতের দিল্লি এবং পাশের এলাকা। শনিবার রাত ৮টা নাগাদ ভূমিকম্প হয় দিল্লিতে। প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন রাজধানীবাসী। লাগোয়া নয়ডা, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে।

শনিবারের ভূমিকম্পের কেন্দ্রও নেপাল। কম্পনের মাত্রা ৫.৪। দিল্লি, এনসিআরের পাশাপাশি উত্তরাখণ্ডেও কম্পন অনুভূত হয়েছে। নিউ তেহরি, পিথোরাগড়, বাগেশ্বর, পাউরি শহরও কেঁপেছে।

চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার কেঁপে উঠল রাজধানী। ৯ নভেম্বর, বুধবার ভোর রাতে কেঁপে উঠেছিল দিল্লি। সে বারও ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপাল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল সেই কেন্দ্র। রিখটর স্কেলে মাত্রা ছিল ৬.৪। প্রতিবেশী দেশে ওই ভূমিকম্পের জেরে মারা গেছেন ৬ জন। আহত হন ৮ জন।
সূত্র : আনন্দবাজার

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেপালে ভূমিকম্প, কাঁপল দিল্লি

আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২