ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

পঞ্চগড়ে পানিতে ডুবে ১ ব্যক্তির মৃত্যু

  • আপডেট সময় : ০৭:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 38
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার সদর উপজেলায় আজ গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় পানিতে ডুবে গুল মোহাম্মদ আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত গুল মোহাম্মদ আলী জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় হঠাৎ প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী। এসময় নদী পাড়ের কয়েকজনের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন তাৎক্ষণিকভাবে গুল মোহাম্মদ আলীকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘন্টা পর নদী থেকে গুল মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করা হয়।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পঞ্চগড়ে পানিতে ডুবে ১ ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৭:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬