ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার

  • আপডেট সময় : ০১:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 38
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার কলাপাড়া উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত ৭৮০ কেজি সরকারি প্রণোদনার চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ‘ইতালি বাড়ি’ নামে পরিচিত ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এ সব চাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চাল সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় মজুদ করা ছিল। এ সময় আরও ২৪টি খালি বস্তাও জব্দ করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বাসসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়েছে। তবে বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্যরা অবস্থান করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ-সংশ্লিষ্ট কোনো ব্যক্তি চালগুলো ওই বাড়িতে মজুদ করেছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার

আপডেট সময় : ০১:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬