ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ

পরবর্তী মহামারী মোকাবেলায় তহবিল চালু জি-২০ মন্ত্রীদের

  • আপডেট সময় : ০৫:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জি-২০ ভুক্ত সদস্য রাষ্ট্রের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রীরা পরবর্তী মহামারী মোকাবেলার লক্ষ্যে এক শ’ ৪০ কোটি ডলারের তহবিল চালু করেছেন।

তবে আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, এ অর্থ যথেষ্ট নয়।

রোববার এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সম্মেলন উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস।

এক ভিডিও বার্তায় উইদোদো বলেন, জি-২০ সম্মেলনে মহামারী প্রতিরোধ ও প্রস্তুতির জন্যে তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জি-২০ ও জি-২০ ভুক্ত নয় এমন দেশও এতে অর্থ প্রদান করবে। কিন্তু এ অর্থ পর্যাপ্ত নয়।

তিনি বলেন, পরবর্তী মহামারী মোকাবেলায় ৩১ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

তহবিলে ৪৫ কোটি মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র যা মোট তহবিলের এক তৃতীয়াংশ।

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, বৈশ্বিক সমস্যা মোকাবেলায় জি-২০ কী করতে পারে এই যৌথ তহবিল গঠন তার একটি উদাহরণ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরবর্তী মহামারী মোকাবেলায় তহবিল চালু জি-২০ মন্ত্রীদের

আপডেট সময় : ০৫:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২