ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

পরবর্তী সেনাপ্রধান নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাকিস্তানে

  • আপডেট সময় : ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / 290
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর উচ্চ পর্যায়ে দেশের পরবর্তী সেনাপ্রধান নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অবসরগ্রহণের পর পরবর্তী সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র অফিসারকে নিয়োগ করা হবে।

লন্ডনে এক বৈঠকে পার্টির সুপ্রিমো নওয়াজ শরিফ, সহ-সভাপতি মরিয়ম নওয়াজ, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সিদ্ধান্ত নেন।

জেনারেল বাজওয়া ২৯ নভেম্বর অবসরে যাবেন। তারপর কে সেনাপ্রধান হবেন, তা ছিল একটি জটিল ইস্যু। শুক্রবার নওয়াজের সাথে সাড়ে চার ঘণ্টার বৈঠকের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাংবাদিকদের বলেন, সেনাপ্রধানের নিয়োগ একটি সাংবিধানিক বিষয। এটা সংবিধান অনুযায়ীই করা হবে।

মিসরে জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে শাহবাজ লন্ডনে যান তার বড় ভাইয়ের সাথে সাক্ষাত করতে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআয়ের চেয়ারম্যান ইমরান খান বার বার বলে আসছিলেন যে ‘মেধার’ ভিত্তিতে সেনাপ্রধান নিয়োগ করতে হবে।

সরকারের ওপর চাপ বাড়াতে পিটিআই বর্তমানে লংমার্চ আয়োজনে করেছে। ইমরান খান আগাম নির্বাচনও দাবি করছে।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরবর্তী সেনাপ্রধান নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাকিস্তানে

আপডেট সময় : ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২