ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পরীক্ষায় অসুস্থ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসুন : রাষ্ট্রপতি

  • আপডেট সময় : ০২:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
  • / 291
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রাথমিক ও মাধ্যমিকসহ পাবলিক পরীক্ষায় সন্তানদের ‘এ প্লাস’ অর্জনে সহায়তায় কোন অশুভ ও অসৎ প্রতিযোগিতায় লিপ্ত না হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আজ রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদেরকে পরীক্ষায় অসুস্থ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসতে হবে। অনৈতিক শিক্ষা কখনো সমাজ, দেশ ও জাতির জন্য কোন কল্যাণ বয়ে আনতে পারে না।’ প্রশ্ন ফাঁসের সাম্প্রতিক ঘটনায় কিছুসংখ্যক অভিভাবকের জড়িত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অভিভাবকদের শুধুমাত্র তাদের ছেলেমেয়েদের পরীক্ষার ফলাফল দেখলেই চলবে না, তাদের নৈতিক অধঃপতনের কথাও ভাবতে হবে।

বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি মনে করেন, ‘নৈতিক শিক্ষার অভাবেই বর্তমানে সমাজে অবক্ষয় দেখা দিয়েছে।’
রাষ্ট্রপতি ইউআইটিএস-এর কারিকুলামে ‘মোরাল এডুকেশন’ ও ‘এমারজেন্স অব বাংলাদেশ’ বিষয়ক বিশেষ কোর্স চালু করারয় সন্তোষ প্রকাশ করে বলেন, এতে নতুন প্রজন্ম আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের জন্য দক্ষ, যোগ্য ও উৎসাহী তরুণ সমাজ গড়ায় অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। তিনি দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ‘দ্য প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০’ অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, ‘গুণগতমানের শিক্ষা, অবকাঠামোর উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহয়োপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি।’

রাষ্ট্রপতি হামিদ দেশ ও জনগণকে ভুলে না যাওয়া এবং অন্যায় ও অসত্যের সঙ্গে আপন না করার জন্য স্নাতকদের পরামর্শ দেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য তাদেরকে উপদেশ দিয়ে বলেন, ‘তোমাদের ওপর ন্যস্ত দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে তোমাদের ডিগ্রির মর্যাদা সমুন্নত রাখবে এবং কখনো ব্যক্তিগত মর্যাদা ও নৈতিকতা বিসর্জন দেনে না।’

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞানী এবং কলামিস্ট প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, ইউআইটিএস’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান, ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও রাষ্ট্রপতির সচিবগণ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সূত্রঃবাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরীক্ষায় অসুস্থ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসুন : রাষ্ট্রপতি

আপডেট সময় : ০২:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮