ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

পল্টনে পুলিশ হত্যা মামলার আসামি নীলফামারীতে গ্রেফতার

  • আপডেট সময় : ০৯:১৬:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার আসামি মো. আলমগীর হোসেনকে (৩৫) নীলফামারী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে জেলার ডিমলা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলমগীর জেলার ডিমলা উপজেলা শহরের বাবুরহাট এলাকার আমিরুল ইসলামের ছেলে এবং ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
তাকে গ্রেফতারের পর বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. গোলাম সবুর।
গোলাম সবুর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে ডিবি ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলমগীর হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে’।
পুলিশ সুপার জানান, গত ২৮ অক্টোবরের ঘটনার দিন পুলিশ সদস্য হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলো আলমগীর হোসেন। পরবর্তীতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ও সিসি ক্যামেরার ফুটেজে তার ছবি ধরা পড়ে। পল্টনে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যাকান্ডে সরাসরি জড়িত ছিলো আসামি আলমগীর। সে এ হত্যা মামলার অন্যতম আসামি। ঘটনার পর থেকে সে নিজেকে আড়াল করতে এলাকায় সবসময় মাস্ক পরিধান করে চলা ফেরা করতো। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পল্টনে পুলিশ হত্যা মামলার আসামি নীলফামারীতে গ্রেফতার

আপডেট সময় : ০৯:১৬:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪