ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু

পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সংক্রামক রোগ হুমকি হয়ে দাঁড়িয়েছে

  • আপডেট সময় : ১১:০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, সংক্রামক রোগের প্রাদুর্ভাব এবং অপুষ্টি প্রায় ৮০ লাখ পাকিস্তানি বন্যাদুর্গতর জন্য মারাত্মক স্বাস্থ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পাকিস্তানে ঐতিহাসিক এই বন্যার পানি হ্রাস পাচ্ছে, কিন্তু লাখ লাখ বেঁচে যাওয়া মানুষের উপর বিপর্যয়ের প্রভাব এখনো শেষ হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রোগবালাই ছড়িয়ে পড়েছে, খাদ্য সঙ্কট দেখা দিয়েছে এবং অর্থনীতির অবনতি ঘটছে। শীতকাল দ্রুত এগিয়ে আসছে। অথচ তাদের আশ্রয়, উষ্ণতার জন্য জ্বালানি, চিকিৎসা সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের অভাব তাদের আরো ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

ডব্লিউএইচও’র আঞ্চলিক জরুরি পরিচালক রিচার্ড ব্রেনান বলেছেন, জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো, জমে থাকা পানি এবং অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা মশার প্রজনন স্থলের সুযোগ তৈরি করছে। জুলাই থেকে এ পর্যন্ত পাকিস্তানের বন্যায় ডুবে যাওয়া ৩২টি জেলায় ম্যালেরিয়ার ৫ লাখ ৪০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

ব্রেনান জানান, অন্যান্য স্বাস্থ্য হুমকির মধ্যে রয়েছে ডায়রিয়াজনিত রোগের ক্রমবর্ধমান ঘটনা, চলমান ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব, হাম এবং ডিপথেরিয়া। সবচেয়ে বড় উদ্বেগের মধ্যে রয়েছে গুরুতর মাত্রায় বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার। নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সীমিত, মানুষ গৃহস্থালী ব্যবহারের জন্য দূষিত পানি ব্যবহার করে। গর্ভবতী মহিলাদের পরিষ্কার এবং নিরাপদ ডেলিভারি পরিষেবাগুলোর আরো সুযোগ প্রয়োজন।

তিনি বলেন, পাকিস্তানের স্বাস্থ্য সঙ্কট মোকাবেলায় ডব্লিউএইচও’র ৮ কোটির বেশি ডলার প্রয়োজন হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি সাড়া দিতে ব্যর্থ হয় তবে পরিস্থিতি আরো খারাপ হবে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সংক্রামক রোগ হুমকি হয়ে দাঁড়িয়েছে

আপডেট সময় : ১১:০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২