পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 0
পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তাদের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যন্ত জনপদ ধানুয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) গভীর রাতে উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা এলাকায় ওই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধানুয়াঘাটা গ্রামের নয়ন প্রামাণিক (৪০), বেড়হাওলিয়া দক্ষিণপাড়ার মামুন হোসেন (৩০), হাদল মাদ্রাসাপাড়ার জাকির আলী (২১), ধানুয়াঘাটা বাজারপাড়ার কাউছার আলী (১৯) এবং চাটমোহর উপজেলার আলমনগর এলাকার সাকিভ উদ্দিন (১৯)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধানুয়াঘাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে নয়ন প্রামাণিক (৪০ ), বেড়হাওলিয়া দক্ষিণপাড়ার মজিদ প্রামাণিকের ছেলে মামুন হোসেন (৩০ ), হাদল মাদ্রাসাপাড়ার আব্দুর রহমানের ছেলে জাকির আলী (২১ ), ধানুয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল ধানুয়াঘাটা গ্রামে নয়ন প্রামাণিকের বসতঘরে তল্লাশি চালায়। সেখান থেকেই এই মাদকদ্রব্য ও অস্ত্র জব্দ করা হয়। উদ্ধারের তালিকায় থাকা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দুটি লোহার চাপাতি ও একটি হাতলবিহীন লোহার ঠাংকি।
পুলিশ জানিয়েছে, জব্দ করা ১৫৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য ৪৬ হাজার ৫০০ টাকা এবং ৫৫০ গ্রাম গাঁজার আনুমানিক মূল্য ২২ হাজার টাকা। মাদকবিরোধী এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মনজুরুল হাসান মাসুদ।
























