ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

পাহাড় ধস: বৃহত্তর চট্টগ্রামে মৃতের সংখ্যা ১৫৩

  • আপডেট সময় : ০৫:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • / 366
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বশির আলমামুন,চট্টগ্রাম প্রতিনিধিঃ  বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মাটি চাপা পড়ে ৪ সেনা সদস্যসহ মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৫৩ জনে। চট্টগ্রাম মহানগরী, জেলার রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, বাঁশখালি, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের টেকনাফে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব এলাকায় এখনো নিখোঁজ রয়েছে অনেকে। নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।

এর মধ্যে রাঙ্গামাটিতে ১০৫ জন, চট্টগ্রামে ৩৬, বান্দবানে ৯, টেকনাফে ২ ও খাগড়াছড়িতে ১জন মারা যায়।

বুধবার সন্ধ্যা পর্যন্ত এসব এলাকা থেকে আরো ২২টি লাশ উদ্ধার করা হয়। এর মধ্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ৪টি, ফটিকছড়িতে ১ টি, রাঙামাটিতে ১২টি, বান্দরবানে ২টি, খাগড়াছড়িতে ১টি ও কক্সবাজারের টেকনাফে ২ টি লাশ উদ্ধার হয়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে একই পরিবারের চারজনের সহ মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মো. কামাল হোসেন। ফটিকছড়ি থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও দীপক কুমার রায়।

রাঙামাটি জেলার বিভিন্ন এলাকা থেকে এদিন ১২টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী। এর মধ্যে ভেদভেদি থেকে মা-মেয়েসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। যুব উন্নয়ন এলাকা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন- রুপালি চাকমা (৩৮) ও তাঁর দুই মেয়ে জুঁই চাকমা (১৫) ও ঝুমঝুমি চাকমা (৮)।

বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, বুধবার দুপুর ২টার দিকে জেলার লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে কামরুন্নাহার (৪৫) ও মেয়ে সুখিয়া আক্তার (১৪) নামে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির বর্মাছড়ি ইউনিয়নের পরিমল চাকমা নামে একজন নিহত হয়েছেন বলে লক্ষ্মীছড়ি থানার ওসি আরিফ ইকবাল জানিয়েছেন।

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পশ্চিম সাতঘরিয়াপাড়া গ্রামে পাহাড়ের মাটি ও গাছ চাপা পড়ে মোহাম্মদ সেলিম (৪০) ও তাঁর মেয়ে টিসু মনি (৩) মারা গেছে।

টেকনাফের ইউএনও মো. জাহিদ হোসেন ছিদ্দিক জানান, টেকনাফে পাহাড় ধসে দুজন নিহত হয়েছে। তাদের দাফন সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষে থেকে ৪০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাহাড় ধস: বৃহত্তর চট্টগ্রামে মৃতের সংখ্যা ১৫৩

আপডেট সময় : ০৫:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭