ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুল-রিশাদরা

  • আপডেট সময় : ১০:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 53
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে অংশ নিতে দেশ ছাড়লেন বাংলাদেশ মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।

গতকাল একই ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন মুস্তাফিজ-শরিফুল-রানা ও ইমন। আজ সকালে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন রিশাদ ও তানজিদ।

বিমানে চড়ে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন এই ছয় ক্রিকেটার।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএল। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ ও ইমন। পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন রানা, শরিফুল ও তানজিদ।

আসন্ন পিএসএলে খেলবেন বাংলাদেশের রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিমও। পেশোয়ার জালমিতে রানা ও শরিফুলের সঙ্গী তামিম।

নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলবেন রিশাদ।

আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকায় পিএসএলে সব ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশের ক্রিকেটাররা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুল-রিশাদরা

আপডেট সময় : ১০:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬