ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

পুলিশের টিয়ার গ্যাসে আহত সাংবাদিক নেতা রফিক ভূইয়ার মৃত্যু

  • আপডেট সময় : ১০:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতার সময় পুলিশের টিয়ার গ্যাসে আহত বিএফইউজে‍‍`র সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবে সদস্য রফিক ভূইয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি…)। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ডিইউজে’র সভাপতি শহীদুল ইসলাম।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশায় জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পুলিশের টিয়ার গ্যাসের আঘাতে রিকশা উল্টে ছিটকে পড়েন রফিক ভূইয়া। পরে তাকে আহত অবস্থায় বারডেম হাসপাতালে নেওয়া হয়।

রফিক ভূইয়া মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন এবং তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল বলে জানিয়েছেন বারডেম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

রফিক ভূইয়া সাংবাদিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিয়মিত প্রেসক্লাবে যেতেন। সাংবাদিকতার পাশাপাশি কবিতা ও ছড়া লিখতেন তিনি।

তাঁর মৃত্যুতে বিডিসংবাদের সম্পাদক মীর আহম্মদ মীরু ও প্রতিষ্ঠানের সকল কর্মকর্তারা বিশেষ শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশের টিয়ার গ্যাসে আহত সাংবাদিক নেতা রফিক ভূইয়ার মৃত্যু

আপডেট সময় : ১০:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩