ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

পোল্যান্ড থেকে পাকিস্তান, ২৮ বছরের যুবককে বিয়ে করলেন ৮৩ বছরের প্রবীণা

  • আপডেট সময় : ১১:৩৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভালোবাসার বয়স হয় না। বয়স মেপে ভালোবাসা হয় না। আরো একবার প্রমাণ করে দিলেন ব্রোমা। মনের মানুষকে বিয়ে করবেন বলে পোল্যান্ড থেকে ছুটে গেলেন পাকিস্তানে। ব্রোমার বয়স ৮৩। আর তার প্রেমিকের বয়স ২৮।

সুদূর পোল্যান্ড থেকে হাফিজাবাদে ছুটে এসেছেন ব্রোমা। উদ্দেশ্য একটাই। হাফিজ মোহাম্মদ নাদিমকে বিয়ে করবেন। হাফিজ অটো সারাই করেন। সে সব নিয়ে অবশ্য একবারও ভাবেননি ব্রোমা। একটি পাকিস্তানি সংবাদমাধ্যমকে হাফিজ জানান, ছয় বছর আগে আলাপ হয়েছিল ব্রোমার সাথে। তার পর নিয়মিত কথা হতো। কিন্তু কখনও দেখা হয়নি। বিয়ের সময়ই প্রথম দেখা।

হাফিজাবাদে এসে পুরোদস্তুর প্রথা মেনে বিয়ে করেছেন ব্রোমা আর হাফিজ। লাল পোশাকে সেজেছেন ৮৩ বছরের পাত্রী। হাতে মেহেন্দি পরেছেন। আবার মুসলিম রীতি মেনে পাত্রকে হক মেহের অর্থাৎ টাকাও দিয়েছেন। হাফিজের পরিবার জানিয়েছে, ফুফাতো বোনের সাথে বিয়ের ঠিক হয়েছিল হাফিজের। কিন্তু তিনি রাজি হননি। শেষ পর্যন্ত ব্রোমাকেই বিয়ে করেন। অসম বয়সের কারণে এই বিয়ের ছবি এখন ভাইরাল নেটমাধ্যমে। যদিও হাফিজরা একা নন।

গত মাসে ফিলিপাইনে ৭৮ বছরের এক প্রবীণ ১৮ বছরের এক তরুণীকে বিয়ে করেন। রাশাদ মাঙ্গাকোপ নামে ওই প্রবীণ পেশায় কৃষক ছিলেন। তিন বছর আগে একটি পার্টিতে হালিমা আবদুল্লার সাথে দেখা হয়। হালিমার বয়স তখন ১৫। এর আগে কখনো কারো প্রেমে পড়েননি রাশাদ। বিয়েও করেননি। গত তিন বছর ধরে এক সাথেই থাকছিলেন তারা। অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পোল্যান্ড থেকে পাকিস্তান, ২৮ বছরের যুবককে বিয়ে করলেন ৮৩ বছরের প্রবীণা

আপডেট সময় : ১১:৩৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২