ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

প্যারিস মহানগর আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট সময় : ০৩:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • / 281
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্স ব্যুরো

গভীর শোক, শ্রদ্ধা ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে প্যারিস মহানগর আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

গত ২৯ আগষ্ট প্যারিসের নিকটবর্তী ক্যাথসীমার ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্টে “১৫ আগস্ট জাতীয় শোক দিবস” উপলক্ষে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাইফুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব বিলাল আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জনাব এম এ কাশেম ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব দিলওয়ার হোসেন কয়েছ।

শোক সভায় আরো বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ, মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক(০১) মিনিট নীরবতা পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া করা হয়।

জনাব সাইফুল ইসলাম খান শোক কে শক্তিতে রূপান্তরিত করে মহানগর আওয়ামীলীগ কে সুসংগঠিত তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান এবং সকলকে ধন্যবাদ জানিয়ে শোক দিবসের সমাপনী করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্যারিস মহানগর আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

আপডেট সময় : ০৩:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২