ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

প্রথম বাংলাদেশি হিসেবে মালয়েশিয়ায় “সিইও টক” অনুষ্ঠানে ড. মো. সবুর খান

  • আপডেট সময় : ০৪:৪৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮
  • / 284

মালয়েশিয়ার ‘ইউনিভার্সিটি কাবাংসান মালয়েশিয়ায় (ইউকেএম) ‘সিইও টক সিরিজ’ শীর্ষক একক বক্তৃতামালায় বক্তব্য রাখছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রথম বাংলাদেশি হিসেবে মালয়েশিয়ার সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কাবাংসান মালয়েশিয়ায় (ইউকেএম) এক সিইও টক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেছেন সোমবার (৫ নভেম্বর) ইউকেএম চ্যান্সেলারি ভবনের সিনেট কক্ষে ‘সিইও টক সিরিজ’ শীর্ষক উক্ত একক বক্তৃতাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক , শিক্ষক ও ব্যবস্থাপনা কর্মকর্তাদের সামনে ড. মো. সবুর খান ‘আইআর ফোর পয়েন্ট জিরো ফর দ্য ইয়ং ওয়ার্কফোর্স অ্যান্ড এন্ট্রাপ্রেনার্স’ শিরোনামে বক্তব্য প্রদান করেন।

মালয়েশিয়ার সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কাবাংসান মালয়েশিয়ায় (ইউকেএম) সিইও টক অনুষ্ঠানে শিক্ষক ও ব্যবস্থাপনা কর্মকর্তাদের সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভলপমেন্ট এবং গ্রাজুয়েট সেন্টার অফ ইউকেএম।
‘সিইও টক সিরিজ’ ইউনিভার্সিটি কাবাংসান মালয়েশিয়ার একটি নিয়মিত আয়োজন। এই অনুষ্ঠানে মূলত বন্ধুত্ব, নেটওয়ার্ক, জ্ঞান, দক্ষতা ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সামনে কথা বলে থাকেন।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি কাবাংসান মালয়েশিয়া (ইউকেএম) বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি। বিশ্ববিদ্যালয়টিতে ১৭৫০০জন স্নাতক ও ৫১০৫জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন। এখানে বিশ্বের ৩৫টি দেশের ১৩৬৮জন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। আর সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন ইউকেএম-এর ১৭২০০০জন প্রাক্তন শিক্ষার্থী। ২০০৭ সালে মালয়েশিয়া সরকার ইউকেএম-কে গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে পুরস্কৃত করেছে।

এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় প্রকল্প রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

প্রথম বাংলাদেশি হিসেবে মালয়েশিয়ায় “সিইও টক” অনুষ্ঠানে ড. মো. সবুর খান

আপডেট সময় : ০৪:৪৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮