ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

প্রথম সৌদি নারী নভোচারী রায়ানাহ বার্নাবি

  • আপডেট সময় : ১২:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানো প্রথম নারী নভোচারীর নাম ঘোষণা করেছে সৌদি আরব। রোববার রায়ানাহ বার্নাবির নাম ঘোষণা করে দেশটি। চলতি বছরের মাঝামাঝি সময় আইএসএসে’এ পাঠানো হবে এই নারী মহাকাশচারীকে।

মনুষ্যবাহী মহাকাশ ফ্লাইটে সক্ষমতা গড়ে তুলতে এবং বিশ্বব্যাপী মহাকাশ খাতের দেয়া সুযোগের সদ্ব্যবহার করতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ওই মহাকাশ যাত্রায় প্রথম সৌদি নারী মহাকাশচারী রায়ানাহ বার্নাবি ছাাড়ও থাকবেন একজন পুরুষ নভোচারী। যার নাম আলি আলকারনি। দু’জন এক্স-টু মহাকাশ মিশনের ক্রুতে যোগ দেবেন, যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণের জন্য নির্ধারণ করা হয়েছে।

সৌদি স্পেস কমিশন টুইটারে বলেছে, ‘প্রত্যেকটি যাত্রার পথিকৃৎ থাকে এবং প্রতিটি মিশনের নায়ক থাকে।’

অন্য দুই মহাকাশচারী মরিয়ম ফিরদৌস ও আলী আল-গামদি সৌদি মহাকাশ ফ্লাইট প্রোগ্রামের প্রশিক্ষণ দেবে।

সূত্র : সিয়াসাত

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথম সৌদি নারী নভোচারী রায়ানাহ বার্নাবি

আপডেট সময় : ১২:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩