ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

প্রস্তাবিত এই বাজেট উন্নয়ন ও গণমুখী : আওয়ামী লীগ

  • আপডেট সময় : ০৪:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে জনকল্যাণ ও উন্নয়নমুখী বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগের টানা আট বছরের ক্ষমতায় অর্থনীতির বিভিন্ন সূচকের অগ্রগতি হয়েছে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। আর এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রস্তাবিত বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এটিকে উন্নয়ন ও গণমুখী বাজেট আখ্যায়িত করে বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে গত আট বছর ধরে যে উন্নয়ন হচ্ছে তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এ বাজেট প্রণয়ন করা হয়েছে।’

দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এ বাজেটে জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতি নিহিত রয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের কল্যাণ সাধিত হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব। তা বাজেটের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে। কারণ এ বাজেটের মাধ্যমে সরকার কৃষিকাজে ব্যবহার করার জন্য কীটনাশকসহ বিভিন্ন পণ্যের আমদানি কর মওকুফ করেছে, যার মাধ্যমে কৃষক উৎপাদনে আরও উৎসাহী হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।

এদিকে বাজেটকে অভিনন্দন জানিয়ে নগরীতে মিছিল করেছে নগর আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।
বিকেলে নগর দক্ষিণ আওয়ামী লীগের মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে জিপিও, গুলিস্তান ঘুরে আবারো বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়। এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন অভিনন্দন মছিল করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রস্তাবিত এই বাজেট উন্নয়ন ও গণমুখী : আওয়ামী লীগ

আপডেট সময় : ০৪:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭