ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

প্রেসিডেন্ট পদে নির্বাচন, মঙ্গলবার ঘোষণা দেবেন ট্রাম্প!

  • আপডেট সময় : ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার জন্য আবার নির্বাচনী দৌড়ে নামতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এমনই দাবি করলেন সে দেশের সাবেক প্রেসিডেন্টের দীর্ঘ দিনের পরামর্শদাতা জেসন মিলার। একটি রেডিও অনুষ্ঠানে মিলারের আরো দাবি, মঙ্গলবারই এই ঘোষণা করবেন ট্রাম্প।

২০২৪ সালের হোয়াইট হাউস দখলের লড়াইতে অংশ নিতে ট্রাম্প যে বদ্ধপরিকর, সে কথাও জানিয়েছেন মিলার। স্টিফেন ব্যাননের রেডিও শো ‘ওয়ার রুম’-এ তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট পদের দৌড়ে তিনি যে নামবেন, তা মঙ্গলবার ঘোষণা করবেন ট্রাম্প।’ ট্রাম্প-ঘনিষ্ঠ বলে পরিচিত মিলার আরো জানিয়েছেন, এ বিষয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সরাসরি কথা হয়েছে। ও সময় ট্রাম্প জানিয়েছিলেন, প্রেসিডেন্ট পদের লড়াইয়ে না নামার কোনো প্রশ্নই নেই।

উল্লেখ্য, ২০১৬ সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে হারিয়ে হোয়াইট হাউসের দখল নিয়েছিলেন ট্রাম্প। পরের বছরের জানুয়ারিতে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন তিনি। যদিও পরেরবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডো বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প।

আবার কি তাকে এই লড়াইয়ে দেখা যাবে? মিলারের দাবি, খোদ ট্রাম্প তাকে বলেছেন, ‘অবশ্যই, আমি (প্রেসিডেন্ট পদের) দৌড়ে রয়েছি। সেটাই করতে চলেছি। লোকজন যাতে জানতে পারে যে আমি তেতে রয়েছি, সেটাই নিশ্চিত করতে চাই। দেশকে ঠিক পথে ফিরিয়ে আনতে হবে আমাদের।’
মঙ্গলবার ফ্লরিডায় জনসমক্ষে তিনি সে ঘোষণা করবেন বলে জানিয়েছেন মিলার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রেসিডেন্ট পদে নির্বাচন, মঙ্গলবার ঘোষণা দেবেন ট্রাম্প!

আপডেট সময় : ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২