ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

ফিলিপাইনের জনপ্রিয় রেডিও সাংবাদিককে গুলি করে হত্যা

  • আপডেট সময় : ১১:১৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিলিপাইনের একজন জনপ্রিয় রেডিও উপস্থাপক এবং প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এবং তার পূর্বসূরি রদ্রিগো দুতার্তের বিশিষ্ট সমালোচককে সোমবার গভীর রাতে গুলি করে হত্যা করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, পার্সিভাল মাবাসা লাস পিনাসে তার বাড়ির বাইরে তার গাড়িতে বসে ছিলেন, ওই সময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

মাবাসা, যিনি পেশাগতভাবে পার্সি ল্যাপিড নামে পরিচিত, ফিলিপাইনের সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এবং নানারকম অপব্যবহার নিয়ে গত কয়েক দশক ধরে তার জনপ্রিয় রেডিও প্রোগ্রামে অনিয়মের অভিযোগ করে আসছিলেন। নিউইয়র্ক টাইমস বলেছে, মাবাসা সাবেক প্রেসিডেন্ট দুতার্তের সহিংস মাদক বিরোধী প্রচারণার সমালোচনা করেছেন এবং মার্কোস পরিবারের সমর্থকদের দ্বারা বর্তমান প্রেসিডেন্টের পিতাকে চিত্রিত করার চেষ্টা করেছেন। মার্কোস ১৯৬৫ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ফিলিপাইনে স্বৈরশাসক হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।

মাবাসা সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কোস প্রশাসনেরও সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন যে একটি রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে চিনি আমদানিতে বৈষম্য করা হয়েছিল।

ফিলিপাইনের ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্টস বলেছে, ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জুনের শেষের দিকে দায়িত্ব নেয়ার পর, মাবাসা হলেন নিহত দ্বিতীয় সাংবাদিক। এর আগে, মাবাসার সহকর্মী রেডিও সম্প্রচারক, রেনাটো ‘রে’ ব্লাঙ্কোকে গত মাসে মধ্য ফিলিপাইনে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

সাংবাদিক ইউনিয়ন বলছে, মাবাসার মৃত্যু ফিলিপাইনে সাংবাদিকতা এখনো যে ‘একটি বিপজ্জনক পেশা’ হিসেবেই রয়ে গেছে, তা আবারো স্পষ্ট করে দেখিয়ে দিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিপাইনের জনপ্রিয় রেডিও সাংবাদিককে গুলি করে হত্যা

আপডেট সময় : ১১:১৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২