ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ফের ইসরাইলের ক্ষমতায় ফিরছেন নেতানিয়াহু

  • আপডেট সময় : ১০:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিরোধীদের বাধা অতিক্রম করে বৃহস্পতিবার ক্ষমতায় ফিরে আসছেন ইসরাইলের প্রবীণ নেতা বেঞ্জামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বিষয়টিকে দেশের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী সরকারের ক্ষমতায় ফিরে আসা বলে অভিহিত করেছেন।

আদালতে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে লড়াইরত ৭৩ বছর বয়সী নেতানিয়াহু ইতোমধ্যেই ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এবং পূর্ববর্তী ১৯৯০-এর দশকের শেষের দিকে তিন বছরের মেয়াদসহ ইসরাইলের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর এএফপির।

শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে নেতানিয়াহু নেসেটকে বলেন, ‘ষষ্ঠবারের মতো আমি একটি সরকার গঠন করতে এবং সংসদের সমর্থন পেতে যাচ্ছি। এবারো আমি প্রথমবারের মতোই উত্তেজিত।’

বিক্ষুব্ধ বিরোধী আইন প্রণেতাদের বাধার মুখে, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি গণতান্ত্রিক শাসন পরীক্ষিত হয় তার হেরে যাওয়া পক্ষের জনগণের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। কার্যকর গণতন্ত্রে আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া বাঞ্ছনীয়।

নেতানিয়াহু ২০২১ সালের জুন মাসে নাফতালি বেনেট ও প্রাক্তন টিভি নিউজ অ্যাঙ্কর ইয়ার লাপিডের নেতৃত্বে বামপন্থী, মধ্যপন্থী এবং আরব দলগুলোর একটি জোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। তবে পুনরায় ফিরে আসতে তার বেশি সময় লাগেনি।

এদিকে ফিলিস্তিনের মতো ঊর্ধ্বতন নিরাপত্তা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা ইতোমধ্যেই নতুন সরকারের নির্দেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরাইল ডেমোক্রেসি ইনস্টিটিউট থিঙ্ক-ট্যাঙ্কের প্রেসিডেন্ট ইয়োহানান স্পেনার বলেছেন, নেতানিয়াহুর সরকার শরীকদের জন্য একটি স্বপ্নের সরকার হয়ে উঠলেও “এক পক্ষের স্বপ্ন এখন অন্য পক্ষের দুঃস্বপ্ন”।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের ইসরাইলের ক্ষমতায় ফিরছেন নেতানিয়াহু

আপডেট সময় : ১০:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২