ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্যাসিবাদী কোনো অপশক্তিকে আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে ঢাকা-৬ আসন আয়োজিত এক জনসমাবেশে তিনি এ কথা বলেন। মূলত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের দোসররা নিয়মিত শেখ হাসিনার দেশে ফেরার কথা বলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তিনি গত ১৭ বছর ধরে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। যেসব দেশে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তি ও তাদের সহযোগীরা আশ্রয় নিয়েছেন, তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ বছরে যারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। যারা এ দেশে গণহত্যা চালিয়েছে, মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। যে সরকার বিনা ভোটে দেশ পরিচালনা করেছে এবং গণতন্ত্রকে সিস্টেমেটিক্যালি হত্যা করেছে, তারা পৃথিবীর বুকে একটি লজ্জাজনক ইতিহাস রচনা করেছে। ভারত সরকার এখনো এর কোনো জবাব দেয়নি।

নিউজটি শেয়ার করুন

ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজনীতির সুযোগ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬