ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

বগুড়ায় খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে কারখানার মালিককে কারাদণ্ড

  • আপডেট সময় : ০৮:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 55
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

শহরের চেলোপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করার অভিযোগে একটি ফুচকা কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বগুড়া সদরের চেলোপাড়া এলাকায় নবাববাড়ি সড়কে অবস্থিত ‘মুন কাচ্চি এবং মুন ফুচকা’ কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। তিনি জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাকিব হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি করতে দেখা যায়। ফুচকার ময়দার ডো তৈরির টেবিলে কুকুরের পায়ের ছাপ, কাদা ও ময়লার উপস্থিতি পাওয়া যায়। এসব পরিষ্কার না করেই একই টেবিলে খাদ্য প্রস্তুতের কাজ চলছিল।

এছাড়া খাদ্য উৎপাদনে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করে ফুচকা তৈরি করা হচ্ছিল।

অভিযানকালে আরও দেখা যায়, কারখানার কর্মীরা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম মেনে কাজ করছিলেন না। এসব অপরাধের দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের প্রচলিত আইন ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ায় খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে কারখানার মালিককে কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬