ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, কমবে বৃষ্টিপাত

  • আপডেট সময় : ০৪:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী শনিবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে।

আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম আজ বাসসকে জানান, সাগরে লঘুচাপের সৃষ্টি হলে পরে তা নিম্নচাপে পরিণত হতে পারে। লঘুচাপ নিম্নচাপে পরিণত হলে উপকূলে বাতাসের গতিবেগ এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

তিনি বলেন, সারাদেশে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, পরবর্তী তিন দিনে উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আজ সকাল থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝরি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও কুমারখালীতে ২৩, ফরিদপুরে ২১ ও তেঁতুলিয়ায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানায়।

বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪২ মিনিটে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গোপসাগরে লঘুচাপ, কমবে বৃষ্টিপাত

আপডেট সময় : ০৪:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২