ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বড় ছেলে খালেদকে ক্রাউন প্রিন্স করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ০৪:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান তার বড় ছেলে শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে রাজধানী আবুধাবির ক্রাউন প্রিন্সের হিসেবে ঘোষণা করেছেন।

বুধবার তিনি এ ঘোষণা করেন।

এছাড়াও শেখ মোহাম্মদ দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের পাশাপাশি তার ভাই শেখ মনসুর বিন জায়েদ আল-নাহিয়ানকে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন। তিনি তার অন্য ভাই শেখ তাহনউন বিন জায়েদ আল-নাহিয়ান ও শেখ হাজ্জা বিন জায়েদ আল-নাহিয়ানকে আবুধাবির উপ-শাসক হিসেবে ঘোষণা করেছেন।

৪১ বছর বয়সী নতুন প্রিন্স শেখ খালিদ ইতোমধ্যেই আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য এবং আবুধাবি এক্সিকিউটিভ অফিসের চেয়ারম্যান। তিনি আমিরাতের সাম্প্রতিক বড় উন্নয়ন প্রকল্পগুলো দেখা শোনা করছেন।

শেখ খালেদ ইউএই জিনোমিক্স কাউন্সিল, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির এক্সিকিউটিভ কমিটি ও অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ কাউন্সিলসহ বেশ কয়েকটি বোর্ডের চেয়ারম্যান। তিনি বিবাহিত, তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

আবুধাবির দুটি বৃহত্তম সভরেন ওয়েলথ ফান্ডের শীর্ষ পদে পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন নিয়োগ হলো। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং একটি বৃহৎ ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ন্ত্রণকারী শেখ তাহনুনকে আবুধাবি বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান মনোনীত করা হয়েছিল।

শেখ মোহাম্মদ বিন জায়েদ ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক এবং আবুধাবির দ্বিতীয় বৃহত্তম ওয়েলথ ফান্ড মুবাদালার চেয়ারম্যান শেখ মনসুরের স্থালাভিষিক্ত করেছেন নিজেকে।

শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি এবং ১৯৭১ সালে দেশ সৃষ্টিতে তার অবদান রয়েছে। তখন থেকে ২০০৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আমিরাত শাসন করেছিলেন। তিনি তার বড় ছেলে শেখ খলিফাকে তার উত্তরাধিকারী নিযুক্ত করেছিলেন এবং তার মৃত্যুর পরে শেখ খলিফা প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০২২ সালের মে মাসে শেখ খলিফার মৃত্যু হলে দায়িত্ব গ্রহণ করেন শেখ মোহাম্মদ।

সূত্র : আরব নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড় ছেলে খালেদকে ক্রাউন প্রিন্স করলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৪:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩