ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ

বন্যায় কৃষিক্ষেত্রের ব্যাপক ক্ষতি অস্ট্রেলিয়ায়, দাম বেড়েছে খাদ্যের

  • আপডেট সময় : ১১:২৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়া সতর্ক করেছে যে ব্যাপক বন্যা জীবনযাত্রার ব্যয়ের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। কর্মকর্তারা বলেছেন যে আগামী ছয় মাসে ফল ও সবজির দাম ৮ শতাংশেরও বেশি বাড়বে। শনিবার অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে আরো ঝড়ের আঘাতে হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে।

গত দুই বছর ধরে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের কিছু অংশে বন্যা চলছে। বন্যায় নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং তাসমানিয়া রাজ্য জুড়ে দেশের সবচেয়ে বেশি উৎপাদনশীল কৃষিজমি প্লাবিত হয়েছে।

সরকার বলেছে যে এখনই বন্যার সঠিক অর্থনৈতিক ক্ষতি নির্ণয় করা সম্ভব নয়। কিছু এলাকায় বারবার বন্যার সামাজিক, মনস্তাত্ত্বিক এবং পরিবেশগত প্রভাব পড়েছে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে বাড়িগুলো তিন বা চারবার প্লাবিত হয়েছে।

ফেডারেল সরকারের ট্রেজারার জিম চালমারস অনুমান করেছেন যে বন্যা চতুর্থ ত্রৈমাসিকে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি কমপক্ষে ০.২৫ ভাগ কমিয়ে দেবে। অনেক পরিবারের জীবনযাত্রার চাপও বাড়বে।

চালমারস শুক্রবার ক্যানবেরায় সংবাদদাতাদের বলেন যে আগামী সপ্তাহের ফেডারেল বাজেট বন্যায় ক্ষতিগ্রস্ত কমিউনিটিগুলোকে সহায়তা দেবে।

জুন মাসে, মুদ্রাস্ফীতি ৬.১ শতাংশে পৌঁছেছে, যা অস্ট্রেলিয়ায় ২১ বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন যে বছরের শেষ নাগাদ এটি ৭.৫ শতাংশে পৌঁছাবে বিভিন্ন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কারণে, যার মধ্যে রয়েছে ইউক্রেনের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক খাদ্য এবং জ্বালানি সরবরাহের উপর প্রভাব।

বন্যা সতর্কতা কুইন্সল্যান্ড থেকে ভিক্টোরিয়া এবং তাসমানিয়া দ্বীপ রাজ্য পর্যন্ত দেয়া হয়েছে।

ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসে বন্যার পানিতে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ শনিবার এক বিবৃতিতে বলেছেন যে তিনটি হেলিকপ্টার রাতে উদ্ধারের জন্য প্রস্তুত রয়েছে এবং ১৫০ জন অতিরিক্ত সেনা জরুরি তৎপরতায় যোগ দিচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্যায় কৃষিক্ষেত্রের ব্যাপক ক্ষতি অস্ট্রেলিয়ায়, দাম বেড়েছে খাদ্যের

আপডেট সময় : ১১:২৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২