ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে “২১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল-২০১৮”

  • আপডেট সময় : ০৫:১৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • / 355
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ ‘বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ মে-৬ মে  ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ৪ দিন ব্যাপী  ২১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল-২০১৮ (আইসিএসকিউসিসি-২০১৮)  এর সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান আজ ৫ মে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম  এবং সম্মানিত অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টিবোর্ডের  চেয়ারম্যান ড. মোঃ সবুর খান । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কাউন্সিল ফর টোটাল কোয়ালিটি এন্ড এক্সেলেন্স ইন এডুকেশন (ডঈঞছঊঊ) এর মহাপরিচালক মিঃ ডেভিড কলিংউড হুচিন, ওয়ার্ল্ড কাউন্সিল ফর টোটাল কোয়ালিটি এন্ড এক্সেলেন্স ইন এডুকেশন (ডঈঞছঊঊ) এর চেয়ারম্যান ড. জগদীশ গান্ধী,  নির্বাহী পরিচালক ড. ভিনিতা কামরান, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান এ এম এম খায়রুল বাশার,   আইসিএসকিউসিসি-২০১৮ এর আহবায়ক প্রফেসর ড. এম আর কবির ও সেন্টার ফর ম্যানেজমেন্ট ডেভেলাপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসুদ হাসান।

বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম)-এর উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় বাংলাদেশে এ আন্তর্জাতিক কনভেনশন গত ৩ মে শুরু কনভেনশনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, ভারত, শ্রীলংকা, নেপাল, দক্ষিন আফ্রিকা ও মোরিশাসের ৫০০ প্রতিনিধি ও শিক্ষার্থীসহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ হাজার শিক্ষার্থী ও প্রতিনিধি অংশগ্রহণ করে।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক কনভেনশনে প্রায় ৬০টি স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেলের কেস স্টাডি ও শিক্ষাক্ষেত্রে গুণগত মানবিষয়ক ১৩টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এছাড়াও ৪৩টি দল পোস্টার ও শ্লোগান, ৩৯টি দল কোলাজ, ২৯টি দল স্কিট, ৩৩টি দল বিতর্ক, ২৮টি দল কোয়ালিটি ক্ইুজ এবং ১৬টি দল কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কনভেনশনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতনতা বাড়ানো ও শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত মানোন্নয়ন ও আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বশেষ উন্নয়ন সম্পর্কে অবহিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্টান সমূহে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বাস্তবায়নের বিভিন্ন বিষয় বিনিময় করা।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, টেকসহ উন্নয়নে গুনগত ও মানসম্মত সুশিক্ষার কোন বিকল্প নেই। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক শান্তির জন্য গুণগত শিক্ষর প্রয়োজন রয়েছে। তাতে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি বিশ্বজুড়ে সব মানুষের নিরপাত্তা নিশ্চিত করাও জরুরি। তা না হলে বিশ্ব শান্তি সুদূর পরাহত থেকে যাবে। এইসব শিক্ষার্থীরা আমাদেরকে আশাবাদী করে তোলে। এদের হাত ধরেই আগামীর পৃথিবী সুন্দর ও নিরাপদ হয়ে উঠবে।

তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক শান্তির জন্য গুণগত শিক্ষার পাশাপাশি বিশ্বজুড়ে সব মানুষের নিরপাত্তা নিশ্চিত করাও জরুরি। তা না হলে বিশ্ব শান্তি সুদূর পরাহত থেকে যাবে। এসময় মন্ত্রী গুণগত শিক্ষা ও বিশ্ব শান্তির লক্ষ্যে কাজ করার জন্য বিএসটিকিউএম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চার দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তারা গুণগত শিক্ষার ওপর বিভিন্ প্রতিযোগীতায় অংশ নিয়েছে। এইসব শিক্ষার্থীরা আমাদেরকে আশাবাদী করে তোলে। এদের হাত ধরেই আগামীর পৃথিবী সুন্দর ও নিরাপদ হয়ে উঠবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, সমাজের বাতিঘর হচ্ছে শিক্ষা। সুতরাং বাতিঘর যদি মানসম্মত না হয় তাহলে সমাজ সঠিকভাবে আলোকিত হয় না। আর সমাজ আলোকিত না হলে দেশ রাষ্ট্র কিংবা পৃথিবী–কোনোকিছুই আলোকিত হবে না। তাই আমাদেরকে মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন ড. মো. সবুর খান। এ সময় তিনি ২১তম আইকিউএসসিসি সম্মেলনের জন্য বাংলাদেশেকে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বেছে নেওয়ার জন্য আয়োজক কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় আনুসাশনের কথা বলতে গিয়ে ড. মো. সবুর খান আরো বলেন, প্রতিটি ধর্মেই টেকসই উন্নয়ন, শান্তি, সমৃদ্ধির কথা বলা হয়েছে। আর এই সবকিছু শিক্ষার সঙ্গে জড়িত। তাই সবার আগে শিক্ষাকে মানসম্মত করতে হবে।
বিভিন্ন দেশ থাকা আসা শিক্ষার্থীদের উদ্দেশে ড. মো. সবুর খান বলেন, নিজের উন্নয়ন ঘটাও। বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করো। আর নিজের ওপর আস্থা রেখে পড়ালেখা করো। নিজের উন্নয়ন ঘটতে পারলেই বিশ্বের উন্নয়ন ঘটবে। তোমাদের নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমেই সমৃদ্ধ হবে আগামীর পৃথিবী।

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ৪ দিন ব্যাপী  ২১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল-২০১৮ (আইসিএসকিউসিসি-২০১৮)  এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। পাশে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টিবোর্ডের  চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম  এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান এ এম এম খায়রুল বাশার

নিউজটি শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে “২১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল-২০১৮”

আপডেট সময় : ০৫:১৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮