ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেওয়ায় রোমের মেয়রকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

  • আপডেট সময় : ০১:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেয়ার জন্য রোমের মেয়র রবার্তো গুয়ালতিরিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ইতালিতে বাংলাদেশিরা দেশটির সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে এখানকার সমাজ ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সোমবার (রোম সময়) রোম সিটি কর্পোরেশন কার্যালয়ে রোমের মেয়রের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশি অভিবাসীদের এত সুন্দরভাবে দেখভাল করার জন্য ধন্যবাদ।’

তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা ইতালির অর্থনীতিতে যেমন অবদান রাখছেন, তেমনি দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘তারা এখন এখানকার সংস্কৃতির অংশ হয়ে গেছেন। ইতালির শীর্ষ রেস্তোরাঁগুলোর অনেক রাঁধুনিই বাংলাদেশি।’

রোমের মেয়র গুয়ালতিরিও রোমের বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি প্রবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

তিনি অধ্যাপক ইউনূসকে তাঁর কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। ঐতিহাসিক রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষের মাঝে অবস্থিত এ কার্যালয় জুলিয়াস সিজারের আমলের নিদর্শনের অংশ।

মেয়র গুয়ালতিরি প্রধান উপদেষ্টাকে প্রাচীন রোমান সেনেট ভবন ও আশপাশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখান।

বৈঠক শেষে তিনি অধ্যাপক ইউনূসকে একটি স্মারক ফলক উপহার দেন। ফলকটিতে খোদাই করা আছে রোমান সম্রাট ও দার্শনিক মার্কাস অরেলিয়াসের প্রতিকৃতি। সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ কয়েকজন বিশ্বনেতাকেও এ স্মারক প্রদান করা হয়েছে।

দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা বিশেষত রোমে বর্তমানে বসবাসরত ৫০ হাজারেরও বেশি বাংলাদেশির উপস্থিতির প্রেক্ষাপটে রোম ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের গুরুত্বের ওপর জোর দেন।

বৈঠকে উভয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, নিরাপদ অভিবাসন এবং ভবিষ্যতে ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেওয়ায় রোমের মেয়রকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

আপডেট সময় : ০১:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫