বাংলাদেশি রোগীদের সেবামান নিশ্চিতে এ্যাপোলো হাসপাতাল ও মেডিএইডারের বৈঠক
- আপডেট সময় : ০৯:৩০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 61
ঢাকায় ইন্ডিয়ার এপলো হাসপাতাল চেন্নাই রিজনের প্রধান নির্বাহী ডাঃ ইলানকুমার কালিয়ামূর্তি ও বাংলাদেশের আন্তর্জাতিক হেলথ ট্রাভেল বিশেষজ্ঞ - মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম এবং অন্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা বিনিময়।
বিডিসংবাদ ডেস্কঃ
ভারতের স্বনামধন্য চিকিৎসাকেন্দ্র এ্যাপোলো হাসপাতালের (চেন্নাই রিজিওন) প্রধান নির্বাহী ডা. ইলানকুমার কালিয়ামূর্তি সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। এই সফর উপলক্ষে তিনি আন্তর্জাতিক হেলথ ট্রাভেল বিশেষজ্ঞ ও ‘মেডিএইডার’ (MedAider)-এর প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীমের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।
বৈঠকে মূলত বাংলাদেশি রোগীদের চিকিৎসাজনিত ভ্রমণ এবং এ্যাপোলো হাসপাতালে তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময়কালে মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম তার প্রতিষ্ঠানের লক্ষ্যের কথা তুলে ধরে বলেন, “বাংলাদেশের রোগীরা যেন ভারতে গিয়ে এ্যাপোলো হাসপাতালে সঠিক ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
উক্ত গুরুত্বপূর্ণ সভায় এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের প্রধান নির্বাহী ডা. নাভিন এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এম এস গুরু প্রসাদ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
বৈঠকের শেষাংশে ডা. কালিয়ামূর্তি আগামী দিনে এ্যাপোলো হাসপাতালে আগত বাংলাদেশি রোগীদের সার্বিক সেবা (পেশেন্ট সার্ভিস) আরও উন্নত ও সহজতর করার লক্ষ্যে শাব্বির আহমদ তামীম এবং তার প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এই যৌথ উদ্যোগের ফলে ভবিষ্যতে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীরা আরও বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।























