ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

বাংলাদেশে রফতানি বন্ধ করায় ভারতে পেঁয়াজের দাম কমে গেছে

  • আপডেট সময় : ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলআইন ডেস্কঃ

বাংলাদেশে রফতানি বন্ধের ঘোষণায় ভারতে পেয়াঁজের দাম কমে গেছে। ভারতের বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকা ২০ হাজার টন পেঁয়াজ আটকে আছে। যা বাংলাদেশে পাঠানোর অনুমোদনের অপেক্ষায় আছে।

দু’দেশের আমদানি রফতানি সংস্থা ও ব্যবসায়ী মহল আশা করেছিলেন ভারত সরকার যে কোন সময় পেঁয়াজ বোঝাই ট্রাকগুলোকে বাংলাদেশে ঢোকার জন্য অনুমতি জারী করবে।

পেট্রাপোল আমদানি রফতানি সমিতির সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বাসস-কে জানিয়েছেন, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছিলাম বুধবার বিকেলের মধ্যে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেঁয়াজ বাংলাদেশে খালাসের জন্য অনুমতি জারী হবে, দিল্লিতে বার বার যোগাযোগ করে আমরা এই আভাসই পেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত হলোনা কোন রফা।

তিনি আরো বলেন, তবে অনুমতি না দিলে বেশীরভাগ পেঁয়াজ পচে নষ্ট হবে। এর মধ্যে আবার বৃষ্টি বাদল শুরু হয়েছে। যার চরম খেসারত দিতে হবে দু’দেশের পেঁয়াজ ব্যবসায়ীদেরকেই।

এদিকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা জারির পর কলকাতাসহ রাজ্যের খুচরো বাজরে কোন প্রভাব না পড়লেও পাইকারি বাজারে পড়ছে। বুধবার পাইকারী বাজারে প্রতি কেজির মূল্য ছিল ৩০ টাকা, যা এখন ২৫-২৬ টাকায় নেমে এসেছে। খুচরো বাজারে ভালো পেঁয়াজের দাম ৪০ টাকার আশে পাশে।

ফেডারেশন অফ অল ইন্ডিয়া ইমপোর্ট এ্যাশোসিয়েসনের আঞ্চলিক চেয়ারম্যান সুশীল পাটোয়ারী বলেছেন, সোমবার পেঁয়াজ রফতানির উপর সরকারি নিষেধাজ্ঞা জারীর পর থেকে মহারাষ্ট্রের বড় পাইকারী বাজারগুলোতে পেঁয়াজের মূল্য ব্যাপকভাবে কমতে শুরু করেছে।

সুশিল পাটোয়ারী বলেন, ভারতের বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকা প্রায় ২০ হাজার টন পেঁয়াজ নিষেধাজ্ঞা জারির আগেই রফতানি সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, তাই অপেক্ষমান বিশাল রাশির এই পেঁয়াজ বাংলাদেশে পাঠানোর জন্য বুধবারই অন্তত বিশেষ অনুমতিটুকু দেয়া উচিৎ ছিল।

তিনি বলেন, আটকে থাকা পচনশীল এই পণ্যটির বেশীর ভাগ পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে রফতানি বন্ধ করায় ভারতে পেঁয়াজের দাম কমে গেছে

আপডেট সময় : ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০