ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

বাংলাদেশ থেকে কেউ কাতারে যেতে পারবে না

  • আপডেট সময় : ০৮:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কাতার।

কাতারে থাকা বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলার ড. মোস্তাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে কাতার কর্তৃপক্ষ বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশসহ ১৪টি দেশের উপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটি সোমবার থেকে কার্যকর হয়েছে।

তিনি আরো বলেন, এর ফলে বাংলাদেশ থেকে কোনো নাগরিক কাতারে প্রবেশ করতে পারবে না। এছাড়া যারা ছুটিতে এসেছেন তারাও আপাতত ফিরতে পারবেন না। সেই সাথে কাতার থেকেও কোনো নাগরিক বাংলাদেশে আসবে না। তবে এই নিষেধাজ্ঞা কতদিন থাকবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

নিষেধাজ্ঞার মুখে থাকা অন্য দেশগুলো হলো চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড।

এরই মধ্যে ইতালিতে সব ধরণের ফ্লাইট বাতিল করেছে কাতার।

দেশটিতে রোববার আরো তিনজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে কাতার। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রকাশিত তথ্য মতে, ১৯৭৬ সাল থেকে শুরু করে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত কাতারে মোট ৮ লাখ ৮ হাজার ৯০ জন বাংলাদেশি কর্মরত রয়েছেন। প্রবাসী কর্মীদের সংখ্যার হিসাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার পঞ্চম। বিবিসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ থেকে কেউ কাতারে যেতে পারবে না

আপডেট সময় : ০৮:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০